বিশ্বকাপ ২০২৬: নকআউট নিশ্চিত করা দলগুলো

ফিফা বিশ্বকাপ ২০২৬–এ এখনো গ্রুপ পর্ব পুরোপুরি শেষ না হলেও ইতোমধ্যে তিনটি দল নকআউট পর্ব নিশ্চিত করেছে। আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যোগ দিয়েছে জার্মানি।
গ্রুপ ‘ই’–তে আইভরিকোস্টের বিপক্ষে ২–১ গোলের কঠিন জয়ে নকআউট নিশ্চিত করে জার্মানি। টানা দুই জয় পাওয়ায় তাদের পয়েন্ট দাঁড়ায় ৬, যা পরের রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট।
এর আগে গ্রুপ ‘এ’ থেকে শেষ ৩২ নিশ্চিত করে মেক্সিকো, আর গ্রুপ ‘ডি’ থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রও একই সাফল্য পায়। দুই দলই প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই পরের পর্ব নিশ্চিত করেছে।
৪৮ দলের এই নতুন বিশ্বকাপ ফরম্যাটে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউটে যাবে। এছাড়া সেরা তৃতীয় স্থানের দলগুলোর মধ্য থেকেও কিছু দল সুযোগ পাবে শেষ ৩২–এ।
গ্রুপ পর্ব শেষ হবে ২৭ জুন, এরপর ২৯ জুন থেকে শুরু হবে শেষ ৩২-এর লড়াই।
এখন পর্যন্ত নকআউট নিশ্চিত দল
- গ্রুপ ‘এ’: মেক্সিকো
- গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র
- গ্রুপ ‘ই’: জার্মানি
