২০২৮ সালের আগে ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট নয়: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।দ্য এক্স ট্রিবিউন

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ এ ১২:২৫ PM6
২০২৮ সালের আগে ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট নয়: পর্যটনমন্ত্রী

ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি বিমান চলাচল শুরু হতে ২০২৮ সালের আগে সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত করতে অন্তত পাঁচ বছর সময় প্রয়োজন হবে। এই সময়ের মধ্যে চাহিদা পূরণে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কর্মশালায় বিমান মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দেশের প্রথম সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

এই খবরটি শেয়ার করুন: