দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক।।দ্য এক্স ট্রিবিউন

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ এ ১২:৩৬ PM4
দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২,২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে ভ্যাট দিতে হবে না। তবে ডিজাইন ও মানভেদে মজুরি আলাদা হতে পারে।

এর আগে একদিন আগেই (শুক্রবার) বড় অঙ্কে দাম কমিয়েছিল সংগঠনটি। চলতি বছরে এখন পর্যন্ত বহুবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে দাম বাড়ানো ও কমানো প্রায় সমান হারে ঘটেছে।

এই খবরটি শেয়ার করুন: