সৌদি আরবে প্রবাসীদের জন্য বড় সুযোগ, বাড়ল ওয়ার্ক পারমিট নবায়নের সময়

নিজস্ব প্রতিবেদক।।দ্য এক্স ট্রিবিউন

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ এ ০৬:০১ PM0
সৌদি আরবে প্রবাসীদের জন্য বড় সুযোগ, বাড়ল ওয়ার্ক পারমিট নবায়নের সময়

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট (রুখসা আমাল) নবায়নের বিশেষ সুযোগের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট ১২ মাসেরও বেশি আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে অথবা যাদের নিয়োগকর্তা দীর্ঘদিন ধরে পারমিট নবায়ন করেননি, তারাও নির্ধারিত শর্ত পূরণ করে এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য শ্রমবাজারে বৈধ কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিয়োগকর্তা ও কর্মীদের শ্রম আইন মেনে চলতে উৎসাহিত করা।

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে পারমিট নবায়নের আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে জরিমানা, আইনি জটিলতা কিংবা চাকরি হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই খবরটি শেয়ার করুন: